এমপি একরাম চৌধুরীর প্রার্থীতার সমর্থনে মতবিনিময় সভা

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী মাইজদী লক্ষীনারায়নপুর গ্রামে এমপি একরাম চৌধুরীর প্রার্থীতার সমর্থনে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে শেখ রাসেল স্মৃতি সংসদের সভাপতি সাজ্জাদ হোসেন সজিবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জজ আদালতের বিজ্ঞ পিপি অ্যাডভোকেট গুলজার আহমেদ জুয়েল। সভায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট এমদাদ হোসেন কৈশর, সদস্য তানভীর খলিল বাবুল, আওয়ামী লীগ নেতা মজনু, স্বেচ্ছাসেবক লীগ নেতা রাজু ও অ্যাডভোকেট সোহেলসহ দলীয় নেতাকর্মীরা।

বক্তারা নোয়াখালী ৪ আসনে বর্তমান এমপি একরামুল করিম চৌধুরীকে পুনরায় দলীয় মনোনয়ন দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সু-দৃষ্টি কামনা করে বলেন, নোয়াখালীতে একরাম চৌধুরীর নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা সুসংগঠিত এবং তিনি দুঃসময়ের দলের হাল ধরেছেন। এর আগে অ্যাডভোকেট জুয়েলের নেতৃত্বে সহস্রাধিক নেতাকর্মী তার সমর্থনে জজ কোর্ট সড়কে মিছিল নিয়ে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights