অলিগলিতে ছড়িয়ে পড়েছে বিএনপি-পুলিশ সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক

বিএনপি নেতাকর্মীদের ধাওয়া দিয়ে নয়াপল্টনের মূল সড়ক থেকে সরিয়ে দিয়েছে পুলিশ। তারা এখন বিভিন্ন অলিগলিতে অবস্থান করছেন। ফলে সংঘর্ষও অলিগলিতে ছড়িয়ে পড়েছে। সেখান থেকে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে। সুযোগ পেলেই গলি থেকে বের হয়ে ঢিল ছুড়ছেন নেতাকর্মীরা। সঙ্গে সঙ্গেই পাল্টা ধাওয়া দিচ্ছে পুলিশ।

শনিবার বিকালে রাজধানীর কাকরাইল, শান্তিনগর, ফকিরাপুল, পল্টন ও প্রেস ক্লাব এলাকায় এ চিত্র দেখা গেছে।

পুলিশ বলছে, গলি থেকে বিএনপি কর্মীদের সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। যতক্ষণ পর্যন্ত পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে না আসবে, ততক্ষণ আমরা মূল সড়কে অবস্থান করবো।
সরেজমিনে দেখা গেছে, কাকরাইল মোড় থেকে পল্টন, মালিবাগ ও রমনা পার্ক এলাকার মূল সড়কে হাজারো পুলিশ, র‌্যাব, ডিবি সদস্য অবস্থান করছেন। অন্যদিকে, বিভিন্ন এলাকার গলিতে হাজার হাজার বিএনপি নেতাকর্মী অবস্থান করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights