এশিয়া কাপের স্বপ্ন শেষ বাংলাদেশের

অনলাইন ডেস্ক

শ্রীলঙ্কার রান ২৫০ ছাড়িয়ে যায়। ব্যাটিংয়ে বাংলাদেশের শুরুটা ভালো হলেও যথারীতি ব্যর্থ হন টপ-অর্ডাররা। মুশফিকুর রহিমের সঙ্গে হৃদয়ের জুটি আশা জাগিয়েছিল বেশ। পরে হৃদয়ের একার লড়াইও টেনে নিতে পারেননি শেষ অবধি।

শনিবার কলম্বোয় এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে শ্রীলঙ্কার কাছে ২১ রানে হেরেছে বাংলাদেশ। শুরুতে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ২৫৭ রান করে লঙ্কানরা। জবাব দিতে নেমে ১১ বল আগেই অলআউট হয়ে যায় বাংলাদেশ।

৪২ বলে যখন আর ৬৮ রান দরকার, তখনও জয়ের আশা দেখছিল বাংলাদেশ। ক্রিজে ‘শেষ ভরসা’ ছিলেন তাওহীদ হৃদয়, খানিক পর তিনি বিদায় নিতেই নিভু-নিভু প্রদীপটি দপ করে অন্ধকার নিয়ে আসে। তখন কেবল তলানিতে একটুখানি তেল নিয়ে ‍যতটা সম্ভব বাকি পথ এগোনোর পালা। শেষ পর্যন্ত সেটাই ঘটেছে। আরও একটি ব্যাটিং বিপর্যয়ের ইনিংসে বাংলাদেশের পক্ষে আর কোনো নাটকীয়তা মঞ্চস্থ হয়নি। শ্রীলঙ্কার দেওয়া টার্গেট থেকে ২১ রান দূরত্বে থেমেছে বাংলাদেশ। ফলে চলতি এশিয়া কাপের ফাইনাল খেলা হচ্ছে না সাকিব আল হাসানদের।
স্কোর: বাংলাদেশ: ৪৭ ওভারে ২২৪/৯ (নাসুম ৬*, হাসান ৮*, শরিফুল ৭, তাসকিন ১*, হৃদয় ৮২, শামীম ৫, মুশফিক ২৯, লিটন ১৫, সাকিব ৩, নাঈম ২১, মিরাজ ২৮); লক্ষ্য ২৫৮ রান।

শ্রীলঙ্কা: ৫০ ওভারে ২৫৭/৮ (রাজিথা ১*, সাদিরা ৯৩, ঠিকশানা ২, দুনিথ ৩, শানাকা ২৪, ধনঞ্জয়া ৬, আসালাঙ্কা ১০, মেন্ডিস ৫০, নিসাঙ্কা ৪০, করুনারত্নে ১৮)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights