জাবিতে স্নাতক সেরাদের বৃত্তি দিল বিসিএস ফোরাম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক চূড়ান্ত পর্যায়ে প্রথমস্থান অর্জনকারী বিভিন্ন বিভাগের ৪০ জন শিক্ষার্থীর মাঝে ৮ লাখ টাকা শিক্ষাবৃত্তি প্রদান করেছে বিসিএস অফিসার্স ফোরাম।

শনিবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে এই বৃত্তি প্রদান করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম।

তিতুমীর কলেজের সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে জাবির উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোস্তফা ফিরোজ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও জাবি বিসিএস অফিসার্স ফোরামের সভাপতি আহমেদ মুনিরুছ সালেহীন, সংগঠনটির সাধারণ সম্পাদক ও ডিএমপি ডিবি ডিসি মোঃ আবদুল আহাদ, কোষাধ্যক্ষ বজলুর করিম, পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) আব্দুল বাকী, জাবির সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক বশির আহমেদ ও পরিসংখ্যান বিভাগের সভাপতি অধ্যাপক আলমগীর কবির প্রমুখ বক্তব্য রাখেন।
এসময়, বৃত্তিপ্রাপ্ত আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সানজীদা রহমান বিসিএস ফোরামকে ধন্যবাদ জানিয়ে বলেন, এ বৃত্তি পাওয়ার ফলে আমরা পড়াশোনা ও ক্যারিয়ার ফোকাসে আরো বেশি মনোযোগী হবো। আমার পরিবারও এতে খুশি হবে। এধরনের উদ্যোগের জন্য বিসিএস ফোরামকে ধন্যবাদ জানাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights