এশিয়া কাপ সূচি চূড়ান্ত, ৩১ আগস্ট মাঠে নামছে বাংলাদেশ

অনলাইন ডেস্ক
প্রমিলা এশিয়া কাপের সূচি চূড়ান্ত করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। প্রকাশিত সূচি অনুযায়ী, বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে ৩১ আগস্ট। ভারত-পাকিস্তান ম্যাচটি অনুষ্ঠিত হবে ৫ সেপ্টেম্বর।

টুর্নামেন্টের সবগুলো ম্যাচই হবে সংযুক্ত আরব আমিরাতের ঐতিহাসিক দুবাই ক্রিকেট স্টেডিয়ামে। ২৮ আগস্ট হবে টুর্নামেন্টের গোড়াপত্তন। প্রথম ম্যাচে থাইল্যান্ড মুখোমুখি হবে হংকংয়ের। পরদিন হট ফেভারিট শ্রীলঙ্কা মাঠে নামবে স্বাগতিক আরব আমিরাতের বিপক্ষে। ৩০ আগস্ট ভারত লড়বে থাইল্যান্ডের বিপক্ষে।

বাংলাদেশ ও ইন্দোনেশিয়া পরস্পরের মুখোমুখি হবে নিজেদের প্রথম ম্যাচে, ৩১ আগস্ট। পাকিস্তান ও থাইল্যান্ড লড়বে ১ সেপ্টেম্বর। ২ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ভারতের বিপক্ষে হংকংয়ের ম্যাচ ৩ সেপ্টেম্বর। ৪ সেপ্টেম্বর ইন্দোনেশিয়া লড়বে আরব আমিরাতের বিপক্ষে। ৫ সেপ্টেম্বর ভারত-পাকিস্তান ম্যাচের পরদিন ৬ সেপ্টেম্বর সাবেক চ্যাম্পিয়ন বাংলাদেশ মুখোমুখি হবে শ্রীলঙ্কার। পরদিন ৭ সেপ্টেম্বর পাকিস্তান হংকংয়ের বিপক্ষে এবং গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৯ সেপ্টেম্বর বাংলাদেশ আরব আমিরাতের মোকাবেলা করবে।

প্রতি গ্রুপের শীর্ষ ২ দলকে নিয়ে সেমিফাইনাল ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ১০ ও ১১ সেপ্টেম্বর। ১৩ সেপ্টেম্বর হবে ফাইনাল। এশিয়া কাপের প্রতিটি ম্যাচই শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টা এবং বাংলাদেশ সময় রাত ৮টায়।

এবার ‘এ’ গ্রুপে ভারত, পাকিস্তান, থাইল্যান্ড ও হংকং এবং ‘বি’ গ্রুপে শ্রীলঙ্কা, বাংলাদেশ, আরব আমিরাত ও ইন্দোনেশিয়াকে রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights