ওসিদের বদলির প্রস্তাব দিতে আরও তিন দিন সময় দিল ইসি

অনলাইন ডেস্ক
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করতে পর্যায়ক্রমে সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলির প্রস্তাব দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আরও তিনদিন সময় দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ সোমবার ইসির উপসচিব মো. মিজানুর রহমান স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব বরাবর পাঠানো চিঠিতে বলা হয়েছে, ‘উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে ০২নং ক্রমিকে বর্ণিত পত্রের অনুবৃত্তিক্রমে আদিষ্ট হয়ে জানাচ্ছি যে, সব থানার ওসিকে পর্যায়ক্রমে বদলির প্রস্তাব নির্বাচন কমিশনে ৫ ডিসেম্বরের পরিবর্তে ৮ ডিসেম্বরের মধ্যে প্রেরণ নিশ্চিত করতে হবে। ইহা মহোদয়ের সদয় অবগতির জন্য অবহিত করা হলো।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights