কক্সবাজারে আড়াই লাখ পিস ইয়াবা উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি

নাফ নদ দিয়ে ইয়াবা পাচারের সময় মালিকবিহীন দুই লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।

বৃহস্পতিবার সকালে উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

বিজিবি সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধীনস্থ পালংখালী বিওপি’র বিশেষ টহল দল সীমান্ত পিলার বিআরএম-১৮ থেকে আনুমানিক ৩.৫ কিলোমিটার উত্তর পূর্ব দিকে বাংলাদেশের অভ্যন্তরে কাটাখাল নামক স্থান দিয়ে মিয়ানমার থেকে তিনজন ব্যক্তিকে বস্তা হাতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখতে পায়। বিজিবি টহল দল তাদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা হাতে থাকা বস্তা ফেলে নাফ নদ দিয়ে সাঁতরিয়ে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়।

পরে বিজিবি টহল দল উক্ত স্থান তল্লাশি চালিয়ে বস্তা দুটির ভেতর থেকে দুই লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণে মালামাল উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights