পাওনা টাকা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৬

মুন্সিগঞ্জ প্রতিনিধি:

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষে ৬ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার শ্রীনগর ইউনিয়নের মার্কেটে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।

স্থানীয়রা জানান, সকালে টেক্কা মার্কেট এলাকায় পাওনাদার দয়হাটা মরিচবাড়ীর এলাকার মান্নু’র কাছে খালেকের ছেলে শাওন তার পাওনা ৪৭ হাজার টাকা চাইলে উভয় পক্ষের মধ্যে টাকা দেয়া না দেয়া নিয়ে তর্কবিতর্ক শুরু হয়। এক পর্যায়ে মান্নুসহ ঐ এলাকার বাবুল, মিলন, নুর আলম, নাজির, বাবু, রুদ্র, উজ্জল ও মোতাহার আরো অজ্ঞাতনামা লোকজন হাতে লাঠি, লোহার ও কাঠের ডাসা নিয়ে শাওনের উপর হামলা চালিয়ে তাকে আহত করে। শাওনকে রক্ষা করার জন্য রোমান, ফয়সাল, অহিদ, তুষার, মুন ও সামিউল এগিয়ে গেলে তাদেরদের পিটিয়ে আহত করে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনেন।

শ্রীনগর থানার এসআই সালমান বলেন, এ ব্যাপারে একপক্ষের অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights