সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু
দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের হাকিমপুরে ট্রাকের ধাক্কায় ফারহা আক্তার (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে হাকিমপুর উপজেলার বোয়ালদাড় বাজারে ট্রাকের ধাক্কায় এ ঘটনা ঘটে। নিহত শিশু ফারহা আক্তার (৫) হাকিমপুর উপজেলার বোয়ালদাড় গ্রামের মিন্টু রহমানের মেয়ে।
বিষয়টি নিশ্চিত করে হাকিমপুর থানার অফিসার ইনচার্জ সুজন মিয়া বলেন, হাকিমপুর উপজেলার বোয়ালদাড় গ্রামে সড়ক দূর্ঘটনায় এক শিশুর মৃত্যুর খবর জানতে পেরে ঘটনাস্থলে পুলিশের টিম পাঠাই।এ ঘটনায় স্থানীয়রা চালক লিমনকে আটক করে। চালকের বাড়ি বিরামপুর উপজেলার মাহমুদপুর গ্রামের নুরুজ্জামানের ছেলে।
