কক্সবাজারে ইয়াবা পাচার মামলায় ৫ রোহিঙ্গার ৭ বছর দণ্ড

কক্সবাজার প্রতিনিধি

৭০ হাজার ইয়াবা টেবলেট পাচারের মামলায় কক্সবাজারে ৫ রোহিঙ্গাকে ৭ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একইসাথে দণ্ডিতদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরো ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল মঙ্গলবার এ রায় ঘোষণা করেন। একই কার্যালয়ের জেলা নাজির বেদারুল আলম এ তথ্য জানিয়েছেন।

দণ্ডিত আসামির হলেন আমির উদ্দিনের পুত্র আলী আকবর, নজির আহমদের পুত্র মো. সেলিম, বনি আমিনের পুত্র নুর আমিন, আহমদ আলী’র পুত্র আবদুর রশিদ এবং মৃত সৈয়দের পুত্র মো. আবদুল্লাহ। দণ্ডিতরা সকলে মিয়ানমারের আকিয়াব জেলার মেনজী-২ থানার বাসিন্দা। রায় ঘোষণার সময় দণ্ডিতরা আদালতে উপস্থিত ছিলেন।
দণ্ডিতদের রায়ে প্রদত্ত সাজাভোগ শেষ হলে আইনানুগ ব্যবস্থায় তাদেরকে মিয়ানমারে পুশব্যাক করার জন্য বিজ্ঞ বিচারক মোহাম্মদ ইসমাইল কক্সবাজারের জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দিয়েছেন।

রাষ্ট্র পক্ষে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট ফরিদুল আলম ফরিদ এবং আসামিদের পক্ষে অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না, অ্যাডভোকেট সিরাজুল ইসলাম-৪, অ্যাডভোকেট মো. আবদুর রশিদ ও অ্যাডভোকেট নাহিদা খানম আদালতে মামলাটি পরিচালনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights