কক্সবাজারে ভাসমান ট্রলারসহ ১৮ জেলেকে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:
ঘূর্ণিঝড় ‘মিধিলি’র কবলে পড়ে কক্সবাজার গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ১৮ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড। শনিবার কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, গত ১৪ নভেম্বর এফবি ‘মায়ের দোয়া’ নামক একটি ফিশিং ট্রলার কক্সবাজারের টেকপাড়া এলাকার মাঝির ঘাট থেকে মাছ ধরার উদ্দেশ্যে গভীর সমুদ্রে যায়। একপর্যায়ে ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে সৃষ্ট দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে ইঞ্জিন বিকল হয়ে ট্রলারটি নিয়ন্ত্রণহীনভাবে সমুদ্রে ভাসতে থাকে। ঘূর্ণিঝড় পরবর্তী সময়ে ক্যাপ্টেন নুর মোহাম্মদ তারিক আজিজের নেতৃত্বে গভীরে সমুদ্র এলাকা থেকে ফিশিং ট্রলারসহ ১৮ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়। পরবর্তীতে জেলেসহ বোটটি উপকূলে নিয়ে মালিকপক্ষের সাথে যোগাযোগ করে জেলেদের মালিকপক্ষের নিকট হস্তান্তর করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights