কক্সবাজার সৈকতে পানিতে ডুবে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার সমুদ্র সৈকতে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে গিয়ে পানিতে ডুবে ইয়াছিন আরাফাত (২০) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ইয়াছিন চলতি এইচএসসি পরীক্ষার্থী ছিল।

শুক্রবার সকাল ১০টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে এ ঘটনা ঘটে।

নিহত ইয়াছিন আরাফাত কক্সবাজার শহরের ৪ নং ওয়ার্ড পেশকার পাড়া আলী হোসেনের ছেলে।

সৈকতে দায়িত্বরত সী-সেফ লাইফগার্ডের ইনচার্জ মো. ওসমান জানান, শুক্রবার সকালে বন্ধুদের সাথে ফুটবল খেলতে আসে ইয়াছিন আরাফাত। ফুটবল খেলা শেষে এক পর্যায়ে সমুদ্রে গোসল করার সময় সে পানিতে ডুবে যায়। বিষয়টি দেখতে পেয়ে দায়িত্বরত লাইফগার্ড ও বীচকর্মীরা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। পরে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে ইয়াছিন আরাফাতকে মৃত ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights