কচুক্ষেতে মিলল কৃষকের মরদেহ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার নলুয়ায় কচুক্ষেত থেকে আবদুল আজিজ (৪২) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার নলুয়ার বিল থেকে স্বজনরা মরদেহটি উদ্ধার করে। আবদুল আজিজ উপজেলার নলুয়ার মজিদের পাড়া এলাকার আবদুল মজিদের ছেলে।

সাতকানিয়া থানার ওসি প্রিটন সরকার বলেন, আজিজ নামে এক ব্যক্তির মরদেহ কচুক্ষেত থেকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আবু সাদেক জানান, নিহতের পায়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে, তবে শরীরে তেমন জখম নেই। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights