নড়াইলে ভুয়া সাংবাদিক ও তার সহযোগীকে জেল-জরিমানা

শুভ সরকার, নড়াইল
নড়াইলে ভুয়া সাংবাদিক বায়েজীদ শেখ (২৪) কে ৩ মাসের কারাদÐ ও ২ হাজার টাকা জরিমানা এবং তার সহযোগী ইয়াকুব মোল্লা (৩৩)কে ১ মাসের বিনাশ্রম ও ২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
সোমবার (২৬ ফেব্রæয়ারি) দুপুরে নড়াইল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সদর উপজেলার ফেদি বাজারে অভিযান চালিয়ে ভুয়া সাংবাদিক ও তার সহযোগীকে ইয়াবাসহ আটক করে। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটককৃতদের এই দন্ডাদেশ প্রদান করেন নড়াইল সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম।
দÐাদেশপ্রাপ্ত বায়েজীদ শেখ (২৪) সদর উপজেলা ফেদী আলীগঞ্জ এলাকার মো: মোস্তফা কামাল ছেলে ও ইয়াকুব মোল্লা একই এলাকার দাউদ মোল্লার ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নড়াইলের উপ-পরিদর্শক শাহরিয়ার হোসেন জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার ফেদি বাজারে অভিযান চালানো হয়। এ সময় বায়েজীদ শেখের কাছ থেকে ৬ পিস ইয়াবা ও তার সহযোগী ইয়াকুব মোল্লার কাছ থেকে ৩ পিস ইয়াবাসহ দুই জনকে গ্রেফতার করা হয়। এ সময় বায়েজীদের কাছে থেকে একটি ভুয়া সাংবাদিক পরিচয়কারী আইডি কার্ড জব্দ করা হয়।
অভিযানের সময়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নড়াইলের পরিদর্শক আব্দুস সালাম আকন,সিপাই আশিক ইকবাল রকি,বাসনা মজুমদার উপস্থিত ছিলেন।
নড়াইল ২৬-০২-২৬

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights