বিদেশি অস্ত্রসহ ৫ যুবক গ্রেফতার

অনলাইন ডেস্ক

পাবনা শহর থেকে ৫ যুবককে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তলসহ বেশ কিছু ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী। এর আগে রোববার রাতে শহরের দক্ষিণ রামচন্দ্রপুরের বাংলাবাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন পাবনা পৌর এলাকার দিলালপুর কফিলউদ্দিন পাড়ার মো. ইমরান হোসেনের ছেলে আফনান আহমেদ আবির (২০), শালগাড়িয়া শাপলা প্লাস্টিক গলি এলাকার মো. নুরুজ্জামানের ছেলে ইসতিয়াক জামান নূর (২০), দক্ষিণ রামচন্দ্রপুর পলিথিন রোড এলাকার মনিরুজ্জামান মনিরের ছেলে মিজানুর রহমান নাঈম (২০), মো. মোয়াজ্জেম হোসেনের ছেলে আবু হুরায়রা জনি (২০) এবং শান্তিনগর এলাকার মৃত আমিরুল ইসলামের ছেলে রাফসান আবির (২৪)।
ওসি রওশন আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাবাজার পলিথিন মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে বিদেশি রিভলভার, দুই রাউন্ড গুলি, হাত কুড়াল, দুটা টিপ চাকু উদ্ধার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights