কমলাপুর রেলস্টেশনে পড়েছিল অজ্ঞাত মরদেহ

অনলাইন ডেস্ক

রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ভিতর থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৬০ বছর।

মঙ্গলবার (১০ অক্টোবর) রাতে মরদেহটি উদ্ধার করা হয়। তার পরনে সাদা পায়জামা ও নীল গেঞ্জি। পরে রাতে আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়।

ঢাকার রেলওয়ে থানা (কমলাপুর) সহকারি উপ-পরিদর্শক (এএসআই) মো. নাসির উদ্দিন জানান, সন্ধ্যায় খবর পেয়ে কমলাপুর স্টেশনের ভিতরে যাত্রী ছাউনি থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে তিনি ভবঘুরে প্রকৃতির এবং অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে।
তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে রাখা হয়েছে। আঙ্গুলের ছাপের মাধ্যমে তার পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights