কয়েকটি মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়ে ইরান বলল, ‘বিজয় নিকটেই’

অনলাইন ডেস্ক

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) পবিত্র রমজান মাসের শেষলগ্নে ‘অপারেশন ট্রু প্রমিজ ৪’-এর আওতায় ৬৭তম দফার বড় সামরিক অভিযান শুরু করেছে। তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে, এই দফার হামলাগুলো উৎসর্গ করা হয়েছে আইআরজিসি’র শহীদ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নায়েনি এবং তার ভাইয়ের স্মৃতির প্রতি।

আইআরজিসি’র এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে, তারা মার্কিন যুক্তরাষ্ট্রের বেশ কিছু গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি লক্ষ্য করে বৃষ্টির মতো ড্রোন ও শক্তিশালী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। বিশেষ করে কুয়েতে অবস্থিত মার্কিন ‘আলি আল-সালেম’ ঘাঁটিকে তছনছ করে দেওয়া হয়েছে। এই্ ঘাঁটিটি মূলত ড্রোন নিয়ন্ত্রণ, আকাশপথের কমান্ড সেন্টার এবং মার্কিন নেতৃত্বাধীন জোটের অপারেশন সেন্টার হিসেবে ব্যবহৃত হতো। এছাড়া ‘আল-ওয়াফা’ ঘাঁটির আগাম সতর্কবার্তা প্রদানকারী রাডার সিস্টেম এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকেও সফলভাবে গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছে ইরান।

একইসাথে ইসরায়েলি সামরিক অবকাঠামোতেও ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে আইআরজিসি। ইসরায়েলের গুরুত্বপূর্ণ রাডার সেন্টার, স্যাটেলাইট স্টেশন এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে লক্ষ্য করে এই নির্ভুল হামলা চালানো হয়। আইআরজিসি তাদের বিবৃতিতে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পরিণতি হবে সাবেক ইরাকি স্বৈরশাসক সাদ্দাম হোসেনের মতোই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights