কর্ণফুলীতে ডুবেছে স্ক্র্যাপ লোহা বোঝাই লাইটারেজ জাহাজ

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম

চট্টগ্রামের কর্ণফুলী নদীর জুট র‍্যালি ঘাট সংলগ্ন এলাকায় ডুবে গেছে স্ক্র্যাপ লোহাভর্তি একটি লাইটার জাহাজ।

শনিবার রাতে জাহাজটি ডুবে যায় বলে নৌপুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

সদরঘাট নৌপুলিশের এসআই আরিফুল ইসলাম জানান, ‘এমভি টিটু-৮’ নামের জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর থেকে স্ক্র্যাপ লোহা নিয়ে তীরে আসছিল। আনলোডিং পয়েন্টে অন্য একটি নৌযানের সঙ্গে ধাক্কা লেগে জাহাজটির একাংশ ফেটে পানি প্রবেশ করে। একপর্যায়ে জাহাজটি ডুবে যায়। তবে জাহাজের ১৩ জন নাবিকই নিরাপদে তীরে উঠে আসতে সক্ষম হয়েছেন।

এসআই আরিফ আরও জানান, ডুবে যাওয়ার আগে জাহাজটি থেকে কিছু স্ক্র্যাপ লোহা খালাস করা হয়েছিল। বর্তমানে জাহাজটি উদ্ধারের প্রস্তুতি চলছে। বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
অনলাইন ভার্সন
কর্ণফুলীতে ডুবেছে স্ক্র্যাপ লোহা বোঝাই লাইটারেজ জাহাজ

চট্টগ্রামের কর্ণফুলী নদীর জুট র‍্যালি ঘাট সংলগ্ন এলাকায় ডুবে গেছে স্ক্র্যাপ লোহাভর্তি একটি লাইটার জাহাজ।

শনিবার রাতে জাহাজটি ডুবে যায় বলে নৌপুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

সদরঘাট নৌপুলিশের এসআই আরিফুল ইসলাম জানান, ‘এমভি টিটু-৮’ নামের জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর থেকে স্ক্র্যাপ লোহা নিয়ে তীরে আসছিল। আনলোডিং পয়েন্টে অন্য একটি নৌযানের সঙ্গে ধাক্কা লেগে জাহাজটির একাংশ ফেটে পানি প্রবেশ করে। একপর্যায়ে জাহাজটি ডুবে যায়। তবে জাহাজের ১৩ জন নাবিকই নিরাপদে তীরে উঠে আসতে সক্ষম হয়েছেন।

এসআই আরিফ আরও জানান, ডুবে যাওয়ার আগে জাহাজটি থেকে কিছু স্ক্র্যাপ লোহা খালাস করা হয়েছিল। বর্তমানে জাহাজটি উদ্ধারের প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights