কলাপাড়ায় অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর কলাপাড়ায় অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমানের পরিবারের পক্ষ থেকে এ শীতবস্ত্র বিতরণ কর হয়। বুধবার সকালে উপজেলার লালুয়া ইউনিয়নের এর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রতিমন্ত্রীর সহধর্মিনী উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা।

এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যক্ষ শহিদুল ইসলাম বিশ্বাস, যুগ্ম সম্পাদক অধ্যক্ষ মঞ্জুরুল আলম উপস্থিত ছিলেন।

উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো.ইউসুফ আলী বলেন, উপজেলার ১২টি ইউনিয়ন ও দুইটি পৌরসভার অসহায়, দুস্থ ৪ হাজার মানুষের মাঝে প্রতিমন্ত্রী মহোদয়ের পরিবারের পক্ষ থেকে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হবে। বুধবার লালুয়া, বালিয়াতলী, মিঠাগঞ্জ, ধূলাসার, লতাচাপলি, মহিপুর, নীলগঞ্জ ও কুয়াকাটা পৌর সভায় শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights