কলাপাড়ায় নজরুল সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়ায় অনুষ্ঠিত হয়েছে নজরুল সংগীত সন্ধ্যা। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলা বাউল সংঘ ও বাউল সমিতির আয়োজনে এটি অনুষ্ঠিত হয়।

কবির জন্মজয়ন্তীতে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে পরিবেশিত হয় নজরুল সংগীত ও আবৃত্তি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য বিলকিস জাহান।

এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গামইরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পূর্ণিমা রানী, উপজেলা বাউল সমিতির সভাপতি মো. মাহাবুবুর রহমান আজাদ, বাউল সংঘের সভাপতি গাজী মো. বাবুল, সাধারণ সম্পাদক মো. শামিম বেপারী, সাংবাদিক এস কে রঞ্জন, ওমর ফারুক, রাসেল মোল্লাসহ স্থানীয় সংগীত শিল্পীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights