কলাপাড়ায় মোশাররফকে গণসংবর্ধনা

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেনকে পটুয়াখালীর কলাপাড়ায় গণসংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার সাড়ে ৪টার দিকে শহীদ মিনার মাঠে কলাপাড়া পৌর বিএনপির উদ্যোগে তাকে এ সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে এবিএম মোশাররফ হোসেন প্রধান অতিথির বক্তব্য রাখেন। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপত্বিত করেন পৌর বিএনপির সভাপতি গাজী মো. গোলাম ফারুক।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সহ-সভাপতি কামরুজ্জামান খোকন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিনসহ বিএনপি নেতৃবৃন্দর। অনুষ্ঠানে প্রধান অতিথি এবিএম মোশাররফ হোসেন বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা সভায় তুলে ধরেন। অনুষ্ঠান সঞ্চলনা করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুছা তাওহিদ নান্নু মুন্সি। উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতা কর্মীদের উপস্থিতিতে সংবর্ধনা অনুষ্ঠানস্থল জনসমুদ্রে রূপ নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights