কলাপাড়ায় শিয়াল শিকারের অপরাধে জরিমানা
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর কলাপাড়ায় শিয়াল শিকারের অপরাধে মো. জহিরুল ইসলাম (৩৫) নামে এক যুবককে তিন হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার বিকালের দিকে ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.ইয়াসিন সাদেক এ অর্থদন্ডাদেশ প্রদান করেন।
স্থানীয়রা জানায়, উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের আলীগঞ্জ গ্রামে জংগল থেকে একটি শেয়াল লোকালয়ে আসে। শিয়ালটিকে তাড়া করে ওই গ্রামের জহিরুল ইসলাম ধরে ফেলেন। পরে এটি জবাই করে চামড়া ছাড়ানোর সময় স্থানীয়রা প্রশাসনকে খবর দেয়।
নিবার্হী ম্যাজিষ্ট্রেট ও কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.ইয়াসিন সাদেক বলেন, বন্য প্রানী সংরক্ষন আইনে তাকে অর্থদন্ডাদেশ দেয়া হয়েছে।
