দুই হাজার কোটি টাকা পাচার : দুদকের জালে সাবেক হাইকমিশনার মুনা

অনলাইন ডেস্ক

প্রায় দুই হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে সাবেক যুক্তরাজ্য হাইকমিশনার সাইদা মুনা তাসনিম এবং তার স্বামী জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেডের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (১৬ জুন) দুদক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন এ তথ্য জানান।

তিনি বলেন, “সংশ্লিষ্ট ব্যক্তিরা পরস্পর যোগসাজশে জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেড ছাড়াও আরও ১২টি বাণিজ্যিক প্রতিষ্ঠান ও ভুয়া সংগঠনের নামে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে এ অর্থ আত্মসাৎ ও বিদেশে পাচার করেছেন। মোট প্রায় ২ হাজার কোটি টাকা পাচার করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে প্রমাণ মিলেছে।”

এ বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights