কলাপাড়া টেলিভিশন জার্নালিস্ট ফোরামের কমিটি গঠন

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়া টেলিভিশন জার্নালিস্ট ফোরামের ১১ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে মহসিন পারভেজ (এশিয়ান টিভি) সভাপতি এবং ফরিদ উদ্দিন বিপু (ইন্ডিপেন্ডেন্ট টিভি) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সোমবার রাত ৯টায় কলাপাড়া পুরাতন হাসপাতাল রোডে অবস্থিত সংগঠনের কার্যালয়ে এক সভায় এই কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন—সহ-সভাপতি গৌতম হালদার (মোহনা টিভি), যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সুজন মৃধা (আনন্দ টিভি),
অর্থ সম্পাদক সৈয়দ মো. রাসেল (রূপসী বাংলা টিভি), দপ্তর সম্পাদক মো. পারভেজ (বিজয় টিভি), কার্যনির্বাহী সদস্য জসিম পারভেজ (এখন টিভি), মিলন কর্মকার রাজু (চ্যানেল ৭১), সাইফুল ইসলাম রয়েল (মাই টিভি) ও ফরাজি মো. ইমরান (দীপ্ত টিভি)।

এই কমিটি আগামী এক বছরের জন্য সংগঠনের সকল সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে।

নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছে কলাপাড়া প্রেস ক্লাব, কলাপাড়া রিপোর্টার্স ক্লাব, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটি, কলাপাড়া সাংবাদিক ফোরামসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights