কলারোয়ায় সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু

সাতক্ষীরা​ প্রতিনিধি
সাতক্ষীরার কলারোয়ায় সাপের কামড়ে তুহান (১২) নামে ষষ্ঠ শ্রেণির এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকালে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

​নিহত তুহান উপজেলার সোনাবাড়ীয়া ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের হাসান আলীর ছেলে। সে স্থানীয় সোনাবাড়ীয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।

​পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে নিজ ঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় তুহানকে সাপে কামড় দেয়। বিষয়টি টের পাওয়ার পর বুধবার সকালে স্বজনরা তাকে দ্রুত কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

​স্কুলছাত্র তুহানের অকাল মৃত্যুতে পরিবার, এলাকাবাসী ও সহপাঠীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights