ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে কৃষক নিহত

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের কোটচাঁদপুরে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে আরিফ শেখ (৪৬) নামে এক কৃষক নিহত হয়েছেন। নিহত আরিফ শেখ কালীগঞ্জ উপজেলার ত্রিলোচনাপুর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের মৃত ছব্দুল শেখের ছেলে।

জানা গেছে, বুধবার দুপুর ১২টার দিকে মাঠ থেকে ড্রাগন ফল নিয়ে কোটচাঁদপুর বাজারে বিক্রি করতে যান। বিক্রি শেষে ২টার দিকে মোটরসাইকেল যোগে বাড়িতে ফেরার সময় কোটচাঁদপুরের কাশিপুর নামকস্থানে দ্রুতগামী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সেসময় ছিটকিয়ে রাস্তার উপর পড়ে ঘটনাস্থলে কৃষক আরিফ শেখ মারা যান।

কোটচাঁদপুর থানার ওসি মো. আনসারুল হক এ তথ্য নিশ্চিত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights