কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে বন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি

অনলাইন ডেস্ক
আফগানিস্তানে প্রায় আট মাস কারাবন্দি থাকার পর প্রবীণ ব্রিটিশ দম্পতি পিটার রেনল্ডস (৮০) ও তার স্ত্রী বারবারা রেনল্ডস (৭৬) মুক্তি পেয়েছেন। মুক্তির প্রক্রিয়ায় কাতারের গুরুত্বপূর্ণ মধ্যস্থতা ছিল।

তালেবান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল কাহার বালখি সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, “আফগানিস্তানের আইন ভঙ্গ করা এই দুই ব্রিটিশ নাগরিক বিচারিক প্রক্রিয়ার পর আজ মুক্তি পেয়েছেন। সরকার বিদেশি নাগরিকদের বিষয়ে কখনও রাজনৈতিক বা লেনদেনমূলক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে না।”

দম্পতিকে যুক্তরাজ্যের বিশেষ প্রতিনিধি রিচার্ড লিন্ডসের কাছে হস্তান্তর করা হয়েছে। এক কাতারি কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এএফপিকে জানিয়েছেন, দম্পতিকে কাতারের মধ্যস্থতায় আফগান কর্তৃপক্ষ মুক্তি দিয়েছে।

পিটার ও বারবারা রেনল্ডস ১৯৭০ সালে কাবুলে বিয়ে করেন এবং প্রায় দুই দশক ধরে আফগানিস্তানে শিক্ষামূলক কর্মসূচি চালাচ্ছিলেন। পরে তারা আনুষ্ঠানিকভাবে আফগান নাগরিকত্বও পান। তবে ফেব্রুয়ারিতে বামিয়ান প্রদেশে তাদের বাড়িতে ফেরার সময় কেন তাদের আটক করা হয়েছিল, সে বিষয়ে তালেবান কর্মকর্তারা কোনো ব্যাখ্যা দেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights