কাতারে বঙ্গবন্ধু পরিষদের বিজয় দিবস উদযাপন

আমিন ব্যাপারী, কাতার
বাংলাদেশের ৫২তম মহান বিজয় দিবস উপলক্ষে কাতারে এক আলোচনা সভা ও নির্বাচনি প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দোহার স্থানীয় একটি হোটেলে কাতারে বঙ্গবন্ধু পরিষদের আয়োজনে এ আলোচনা সভা ও নির্বাচনি প্রচারণা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি এস এম ফরিদুল হকের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ মোহাম্মদ (নূরুন্নবী) পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল আলম, মীর মোশাররফ হোসেন, সাহাদাত হোসেন নাছের, নুরুল আবছার বাবুল, নুর নবী, নুরুল কবির চৌধুরী, মোহাম্মদ হারুন, আবু তৈইয়ব, আবু রায়হান, শফিকুল ইসলাম প্রধান, নুরুল কবির চৌধুরী, ইসমাইল হোসেন, মাওলানা মোছাদ্দেকুর রহমান, তাজুল ইসলাম, রিপন, পারভেজ, সাজ্জাদ, লোকমানসহ প্রমুখ।
এ সময় বক্তারা আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে স্বাধীনতার প্রতীক নৌকা মার্কায় ভোট দিয়ে দেশবিরোধী অপশক্তির বিরুদ্ধে দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য দেশবাসির প্রতি উদাত্ত আহ্বান জনানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights