কামরাঙ্গীরচরে দুর্বৃত্তের গুলিতে যুবকের মৃত্যু

অনলাইন ডেস্ক

রাজধানীর কামরাঙ্গীরচর মুসলিমবাগ এলাকায় রমজান ওরফে পেটকাটা রমজান (৩৫) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার দিবাগত রাত আড়াইটা থেকে ৩টা মধ্যে মুসলিম নগর ৭ নম্বর গলি এলাকায় কে বা কারা রমজানকে গুলি করে। এতে ঘটনাস্থলে মারা যান তিনি।

এ তথ্য নিশ্চিত করেছেন কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা আনোয়ার।
নিহতের বাবার নাম মৃত আব্দুর রশিদ। রমজান ওই ৭ নম্বর গলি এলাকায় থাকতেন। তার নামে মাদকসহ একাধিক মামলা আছে। এ ঘটনা কারা ঘটিয়েছে বিস্তারিত জানার জন্য পুলিশ কাজ করছে।

মরদেহ ময়নাতদন্তের জন্য পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights