কামরাঙ্গীরচরে পাঁচ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদক

বুধবার এক অভিযানে কামরাঙ্গীরচরের ঝাউচর ও নয়াগাঁওয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এদিন সকালে কামরাঙ্গীরচরের ঝাউচর ও নয়াগাঁও এলাকায় এই অভিযান শুরু হয়ে বিকাল পর্যন্ত চলে। অভিযানের নেতৃত্ব দেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে ওয়াহিদ।

দিনব্যাপী অভিযানে ডিজিএম, মেঢাবিবি-৫, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনসহ তিতাস গ্যাসের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযানের ঝাউচর ও নয়াগাঁও এলাকার আল মোহাম্মদিয়া ফার্নিচার, খানাঢুলি কারখানা ও মা বাবার দোয়া এলুমিনিয়ামের অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ করা হয়। এসময় সাতটি অবৈধ গ্যাস বার্নারসহ তিনটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও প্রায় ৩০০ ফুটের বেশি অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ করা হয়েছে।

এছাড়াও ২৪০ ফুট এমএস পাইপ, সাতটি বার্নার, একটি কম্প্রেসর মেসিন/বুস্টার, বেশ কিছু বার্নারের মালামাল ও লোহার সরঞ্জাম এবং এক সেট আর এম এস জব্দ করা হয়।

ঢাকা জেলা প্রশাসনকে অবহিত রেখে এ অভিযান পরিচালনা করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনাকালে মালিক পক্ষের কাউকে পাওয়া যায়নি বিধায় তাৎক্ষণিক কোনওরূপ দণ্ড আরোপ করা যায়নি। এমতাবস্থায়, সংশ্লিষ্ট ব্যবস্থাপক, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন, ধানমন্ডিকে নিয়মিত মামলা করার নির্দেশনা প্রদান করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights