কারিগরি শিক্ষা বোর্ডের ওএসডি চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদ করবে ডিবি
অনলাইন ডেস্ক
সনদ বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে ওএসডি হওয়া কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আলী আকবর খানকে আগামীকাল জিজ্ঞাসাবাদ করবে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার দুপুর সাড়ে ১২টায় রাজধানীর মিন্টু রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর-রশীদ।
ডিবি প্রধান বলেন, গতকাল বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে ওএসডি করা হয়েছে। মঙ্গলবার তাকে ডিবি অফিসে ডাকা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এতে তার সংশ্লিষ্টতা পাওয়া গেলে গ্রেফতার করা হবে। এছাড়া এই ঘটনায় যাদের নাম এসেছে পর্যায়ক্রমে সবাইকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে।
