কালিয়াকৈরে আটবহ ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কালিয়াকৈর (গাজীপুর) স্টাফ রিপোর্টার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার দরবাড়িয়া ব্রাইট স্টার মডেল স্কুল মাঠ প্রাঙ্গনে আটাবহ ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিএনপি ও অঙ্গ সংগঠনের সমূহে উদ্যোগে আজ শনিবার ১৫
( মার্চ) বিকেলে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এ আয়োজনে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ড. ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী।

সভাপতিত্ব করেন বিএনপির সিনিয়র নেতা মেহের মেম্বার, সঞ্চালনা করেন শাহীন বিএনপি নেতা ৷

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক মৌচাক চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি জলিল মন্ডল, সিনিয়র সহ-সভাপতি মেহেরুল ইসলাম মুরাদ বকসি, এডভোকেট কামরুল ইসলাম, সোহান, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সোহেল, রাসেল, খালেদ মাহমুদ জাহাঙ্গীর, আব্বাস সিকদার, আটাবহ বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক ওফাজ উদ্দিন,ফিরোজ, রফিক মোল্লা, আনোয়ার আয়নাল মেম্বার, মান্নান দেওয়ান পৌর বিএনপি নেতা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আলামিন দেওয়ানসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

দোয়া মাহফিলে বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং আসন্ন রাজনৈতিক কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন। ইফতারের আগে দেশ, জাতি ও দলের কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights