কালিয়াকৈরে ছাদ থেকে পড়ে সিকিউরিটি গার্ড নিহত
কালিয়াকৈর প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরে ছাদ থেকে পড়ে সিকিউরিটি গার্ড আব্দুর রাজ্জাক নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ১১ টায় সময় সাত তলা ভবনের ছাদ থেকে পরে আব্দুর রাজ্জাক নিহত হন।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার হরিণহাটি এলাকায় জয়নাল হোসেনের সাত তলা ভবনের সিকিউরিটি কাজ করতেন আব্দুর রাজ্জাক। মঙ্গলবার সকাল ১১ টায় সময় সাত তলা ভবনের ছাদ থেকে পরে আব্দুর রাজ্জাক নিহত হয়েছে। এলাকাবাসী নিহতের বিষয়টি পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
ওই ভবনের মালিক জিল্লুর রহমান জানান, আমার ভবনের ছাদ থেকে পড়ে সিকিউরিটি মারা গেছে। কেন মারা গেল আসলে বুঝতে পারছি না।
কালিয়াকৈর থানার (এস আই) জামিনুর রহমান জানান, সাত তলা ভবন থেকে পড়ে সিকিউরিটি গার্ড নিহত হয়েছে। লাশটি ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে।
