কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় এক শ্রমিক নিহত

কালিয়াকৈর প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈরে কাভার্ড ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মীর আলম নামে এক শ্রমিক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছে আরো পাঁচজন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আজ সকালে কালিয়াকৈর টু ফুলবাড়িয়া আঞ্চলিক সড়কের চাপাইর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মীর আলম (৪০) উপজেলার মির্জাপুর থানার আজগানা এলাকার মীর মুসার ছেলে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, মঙ্গলবার সকালে মির্জাপুর উপজেলার আজগানা এলাকা থেকে একটি অটোরিকশাযোগে ৫ যাত্রী কালিয়াকৈরের উদ্দেশ্যে রওনা দেয়। চাপাইর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি কভার্ড ভ্যান একই পাশে থাকা অটোরিকশা অভারটেক করার সময় আজগানা থেকে ছেড়ে আসা অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ ঘটনা ঘটে। এতে অটোরিকশাটি যাত্রীসহ দুমরে মুচড়ে কভার্ড ভ্যানের নিচে চলে যায়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টা চেষ্টায় সিএনজি কেটে যাত্রীদের বের করা হয়। ঘটনাস্থলেই মীর আলম নামে ওই শ্রমিক নিহত হয়েছেন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

কালিয়াকৈর থানার এসআই ফেন্সি বিশ্বাস জুয়েল জানান, নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে কাউকে আটক করা যায়নি। কভারড ভ্যানটি জব্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights