কালিয়াকৈরে ১২টি কক্ষ আগুনে পুড়ে ছাই প্রতীকী ছবি

কালিয়াকৈর প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈরে ভাতারিয়া এলাকায় আগুনে একটি বাড়ির ১২টি কক্ষ পুড়ে গেছে।

এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, উপজেলার ভাতারিয়া এলাকায় শনিবার রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। আগুন মুহূর্তের মধ্যে ওই বাসার কয়েকটি কক্ষে ছড়িয়ে পড়ে। এসময় এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে দুইটি ইউনিট প্রায় এক ঘণ্টা কাজ করার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ওই বসার ১২টি কক্ষ পুড়ে ছাই হয়ে যায়।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় এক ঘণ্টা কাজ করার পর আগুন নিয়ন্ত্রণ আসে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights