জল্পনার অবসান; ফের ‘টিম ডিরেক্টর’ সুজন

অনলাইন ডেস্ক

আবারও বাংলাদেশ জাতীয় দলের টিম ডিরেক্টর হয়ে ফিরছেন খালেদ মাহমুদ সুজন। দেশের মাটিতে ভারতের বিপক্ষে ওয়ানডে আর টেস্ট সিরিজে ছিলেন না তিনি। তখন থেকেই জল্পনা শুরু হয়, তাকে আর এই পদে দেখা যাবে তো? দিন কয়েক আগে সুজন মিরপুরে সাংবাদিকদের বলেছিলেন, বিসিবি তাকে ডাকলে তিনি যাবেন। না হলে নয়। তবে এবার জানা গেল, আসন্ন ইংল্যান্ড সিরিজে পুরনো দায়িত্বে ফিরছেন সুজন।

শনিবার সুজনের প্রত্যাবর্তনের খবরটি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস। তিনি আরও জানিয়েছেন, ইতিমধ্যে প্রধান কোচ চন্দিকা হাথুরাসিংহের সঙ্গে ইংল্যান্ড সিরিজ নিয়ে পরিকল্পনা শুরু করেছেন সুজন। দুই-এক দিনের মধ্যেই এ সিরিজের দল ঘোষণা করা হবে। আগামী ১ মার্চ থেকে শুরু হবে সিরিজ। এর আগে বাংলাদেশ কোনো প্রস্তুতি ক্যাম্প করবে না। ২৪ অথবা ২৫ তারিখ একটা প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হবে।

ইংল্যান্ড সিরিজ দিয়েই নতুন বছরে বাংলাদেশের ব্যস্ত সূচি শুরু হয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights