কালিয়াকৈরে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপি নেতা সাইজুদ্দিন আহমেদ এর নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত
কালিয়াকৈর (গাজীপুর) স্টাফ রিপোর্টার
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শফিপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৫ থেকে ৬ হাজার বিএনপি নেতা-কর্মীর অংশগ্রহণে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
সোমবার সকালে শফিপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অনুষ্ঠিত এই বিজয় দিবস র্যালি এলাকার মানুষের মধ্যে উদ্দীপনা সৃষ্টি করে।
র্যালিতে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক ও কালিয়াকৈর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইজুদ্দিন আহমেদ।আরও উপস্থিত ছিলেন কালিয়াকৈর পৌর মৎস্যজীবী দলের সভাপতি ইসমাইল হোসেনসহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।
বিজয় দিবসের এ আয়োজন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি দলটির অঙ্গীকারের বহিঃপ্রকাশ।
