কালিয়াকৈরে ৪৮ কেজি গাঁজা উদ্ধার

কালিয়াকৈর প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈরে ৪৮ কেজি গাঁজা উদ্ধারসহ দুই যুবকের গ্ৰেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে কালিয়াকৈর থানার ওসি অপারেশন যোবায়ের আহমেদ প্রেস ব্রিফিং করে সাংবাদিকদের জানান,রবিন ও মানিক চাচা ভাতিজা (সম্পর্ক) দুই মাদক ব্যবসায়ী গত রবিবার ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে পিকআপ যোগে গাজীপুর টঙ্গী ও কালিয়াকৈরের উদ্দেশ্য ছেড়ে আসে।

সোমবার রাত সাড়ে সাতটার দিকে উপজেলার বোয়ালী ইউনিয়নের রঘুনাথপুর গাপচালা এলাকায় কফিল উদ্দিন এর বাড়িতে গাঁজা দিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ সেখানে অভিযান করে ৪৮ কেজি গাঁজা সহ দুইজনকে গ্রেফতার করে। দীর্ঘদিন যাবৎ কালিয়াকৈর উপজেলায় বিভিন্ন এলাকায় গাঁজার ব্যবসা করেছিলেন।
প্রেস ব্রিফিং এ উপস্থিত ছিলেন কালিয়াকৈর ও শ্রীপুর সার্কেলের সিনিয়র (এএসপি) আফজাল হোসেন, কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ পিপিএম , কালিয়াকৈর থানার ওসি অপারেশন যোবায়ের আহমেদ , কালিয়াকৈর থানার তদন্ত ওসি জাফর আলী খান সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights