কালীগঞ্জে চার তলা একাডেমিক ভবন উদ্বোধন করলেন এমপি আনার

ঝিনাইদহ প্রতিনিধি ॥
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা সুন্দরপুর দাখিল মাদ্রাসার নব-নির্মিত
চার তলা একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে
ভবনটির নাম ফলক উন্মোচন ও ফিতা কেটে উদ্বোধন করেন ঝিনাইদহ-৪
আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। এসময় উপস্থিত
ছিলেন, কালীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহম্মেদ,
উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান শিবলী নোমানী ও শাহনাজ পারভিন,
সুন্দরপুর-দূর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান ওহিদুজ্জামান ওদু, কালীগঞ্জ
উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি লিয়াকত আলী খান লিটন।
প্রধান অতিথি ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম
আনার বলেন, আওয়ামীলীগ সরকার উন্নয়নের সরকার। এ সরকার ক্ষমতায়
থাকলে দেশের মানুষের উন্নয়ন হয়। মসজিদ মাদ্রাসা, রাস্তা ও ব্রীজসহ
সামাজিক অবকাঠামোর উন্নয়ন হয়। কিন্তু দেশ বিরোধী কয়েকটি দল
তারা দেশের উন্নয়ন চায় না। তারা চায় ধ্বংস। তারা নির্বাচন সামনে
এলেই জ¦ালাও পোড়াও করে মানুষের সম্পদ ধ্বংস করে। প্রধান অতিথি
দেশের চলমান উন্নয়ন অব্যহত রাখতে আবারো নৌকা প্রতিকে ভোট
প্রার্থনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights