কালীগঞ্জে চোর চক্রের ৪ সদস্য আটক

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের কালীগঞ্জে বিকালে পৃথক অভিযানে চোরাই ট্রাক ও ৫৮০ পিস ইয়াবাসহ চোর চক্রের চার সদস্যকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো চুয়াডাঙ্গা জেলার মোবারকগঞ্জ পাড়া গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে রেজওয়ান হোসেন(২২) ও আজিমপুর গ্রামের মৃত হারুন মিয়ার ছেলে আকাশ মিয়া(২২) মোহাম্মদপুর গ্রামের শফি মিস্ত্রির ছেলে রিয়াদ হোসেন(২২)। এছাড়াও ফরিদপুর জেলার যদুরদিয়া গ্রামের সুবল কর্মকারের ছেলে অপূর্ব কর্মকার (২২)।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুবুর রহমান জানান, আসামিরা বিভিন্ন সময় ট্রাক চুরি করে আসছিল। শনিবার গভীর রাতে কালীগঞ্জ শহরের শেখ রাসেল মিনি স্টেডিয়াম এলাকা থেকে ট্রাক চুরি করার সময় পুলিশের হাতে আটক হন রেজওয়ান। পরে তার স্বীকারোক্তি মোতাবেক চুয়াডাঙ্গা ও ফরিদপুর এলাকা থেকে চোর চক্রের আরও ৩ সদস্যকে আটক করা হয়।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা যশোর, ঝিনাইদহ ও কালীগঞ্জ থেকে প্রায় ৮/১০টি ট্রাক চুরি করে তার টায়ার ও তেলসহ ফদিরপুর অর্পূব কর্মকারের কাছে বিক্রি করে। চুরি যাওয়া ট্রাকের টায়ার ও বিভিন্ন সরঞ্জামাদিসহ অপূর্বকেও আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights