চকবাজারে খাজা মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

অনলাইন ডেস্ক

রাজধানীর চকবাজার এলাকার আশিক টাওয়ারের খাজা মার্কেটে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।

শনিবার (৪ জুলাই) দুপুর ১টা ৩৪ মিনিটে ভবনটির তৃতীয় তলার একটি দোকানে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের অভিযান শুরু করে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, খবর পাওয়ার ১২ মিনিটের মধ্যে, দুপুর ১টা ৪৬ মিনিটে লালবাগ ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে পরিস্থিতি মোকাবিলায় সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের আরও চারটি ইউনিট যোগ দেয়।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। একই সঙ্গে এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্যও তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা হয়নি।

ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে এবং পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ চালিয়ে যাচ্ছেন। আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights