কালীগঞ্জে ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী সাহেদ আলী (২০) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। বুধবার সকালে কালীগঞ্জ পৌরসভার বিহারী মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাহেদ উপজেলার ঈশ্বরবা গ্রামের রুনজান আলীর ছেলে। এইচএসসি পাস করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছিলেন তিনি। এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে জব্দ করেছে কালীগঞ্জ থানা পুলিশ।

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান, সকালে মোটরসাইকেলযোগে বাড়ি থেকে বের হয়ে কালীগঞ্জ শহরের দিকে আসছিল সাহেদ আলী। পথিমধ্যে বিহারীমোড় নামক স্থানে আসামাত্রই সামনের দিক থেকে আসা রড বোঝাই একটি ট্রাকের সাথে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই কলেজছাত্র মারা যায়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আজিব জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না করায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights