কালীগঞ্জে তিন ফার্মেসিকে জরিমানা
আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জে প্রশাসনের অভিযানে তিনটি ফার্মেসীকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকালে কালীগঞ্জ সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহি ম্যাজিস্ট্রেট হাবিবুল্লাহ হাবিব মোবাইল কোট পরিচালনা করে এ জরিমানা আদায় করেন। ভ্রাম্যমান আদালত সুত্রে জানায়, ঔষধের মান যাচাইয়ে জেলা ড্রাগ সুপার ও কালীগঞ্জ প্রশাসনের উদ্যোগে বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের বিভিন্ন ঔষধের দোকানে
অভিযান পরিচালনা করা হয়। এ সময় সঠিক তাপমাত্রায় ঔষধ সংরক্ষণ না করা,
ফিজিশিয়ন স্যাম্পল ও নিষিদ্ধ ঔষধ বিক্রয় করার অপরাধে শান্তি ফার্মেসীকে ২০
হাজার, নিউ মেডিসিন শপকে ১০ হাজার ও জালাল ফার্মেসীকে ১০ হাজার টাকা জরিমানা করেন। অভিযানকালে ঝিনাইদহ ঔষধ প্রশাসনের কর্মকর্তা সহ কালীগঞ্জ থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
নির্বাহি ম্যাজিস্ট্রেট হাবিবুল্লাহ হাবিব জানান, জনস্বার্থে তাদের এ অভিযান অব্যাহত থাকবে।
