কালীগঞ্জে মা-ছেলের মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি:

সন্তানের আগে যেন আমার মৃত্যু হয়। মা আঙ্গুরা বেগমের এমন আকুতি যেন সত্যি হল! ছেলে সাহেদুল ইসলাম ভিম (৬১) মায়ের মৃত্যুর ৩ ঘণ্টা পরে মারা গেছেন। সোমবার ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার এ ঘটনা ঘটে। একই দিনে পরিবারে দু’জন সদস্য মারা যাওয়ার ঘটনায় শোকে মাতম স্বজনেরা।

এলাকাবাসী বলেন, সুন্দরপুর দূর্গাপুর ইউনিয়নের ভাটপাড়া গ্রামের সানার উদ্দিন মন্ডলের ছেলে শাহেদুল ইসলাম(ভিম)। তিনি দীর্ঘদিন ধরে নার্ভের টিউমার রোগে ভুগছিলেন। মা আঙ্গুরা বেগম (৮৭) বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। তিনি ছোট মেয়ে খুকুর বাড়ি ঝিনাইদহে ছিলেন। ছানার উদ্দিন মন্ডলের ৪ ছেলে ২ মেয়ে।
পরিবারের সদস্যরা বলেন, সোমবার রাত দেড়টার দিকে আঙ্গুরা বেগম মৃত্যুবরন করলে মেয়ে খুকু মায়ের মৃত্যুর খবরটি পরিবারকে জানাই। সাহেদুল ইসলাম ভিম মায়ের মৃত্যুর বিষয়টি জানতেন না, তার চোখ দিয়ে পানি পড়তে থাকে এবং অস্থিরতা দেখা যায়। রাত ৪টার দিকে তিনিও মৃত্যুর কোলে ঢোলে পড়েন।
একই দিন মা ও ছেলের মৃত্যুর ঘটনার বিষয়টি খুবই বেদনাদায়ক। এ ঘটনায় পুরো গ্রামবাসী বাকরুদ্ধ। সোমবার ভাটপাড়াস্থ পারিবারিক গোরস্থানে ছেলেকে ও কালীগঞ্জ পৌরসভাধীন নিশ্চিন্তপুরে স্বামীর পাশে মাকে দাফন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights