কালীগঞ্জে ১১টি ইউনিয়নে কৃষক দলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা

ঝিনাইদহ প্রতিনিধি॥
ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার সকল ইউনিয়নে জাতীয়তাবাদী কৃষকদলের কমিটি ঘোষণা করা হয়েছে। ৯মার্চ রবিবার সকাল ১১টায় উপজেলার থানা রোডস্থ বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা কৃষক দলের আহবায়ক মোকছুদুল মোমিন এর সভাপতিত্বে একটি কর্মিসভার মাধ্যমে উক্ত কমিটি ঘোষণা দেওয়া হয়। উক্ত কর্মীসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ¦ মাহবুবার রহমান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক হাজী শামছুর রহমান, যুগ্ম আহবায়ক মীর ফজলে এলহী শিমুল, নাজমুল হোসাইন মিলন, আছাদ মোল্লা, কালীগঞ্জ পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম তোতা। এছাড়াও উপস্থিত ছিলেন কৃষকদলের সকল ইউনিয়নের নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক।
উপজেলা কৃষক দলের আহবায়ক ও সদস্য সচিবের স্বাক্ষরিত দলীয় প্যাডে ১১টি ইউনিয়নে পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। প্রত্যেকটি ইউনিয়নে পৃথক পৃথকভাবে কর্মী সভার মাধ্যমে সর্ব সম্মতি ক্রমে কমিটি করা হয় যেটার আনুষ্ঠানিক ঘোষণা আজ দেওয়া হল বলে বক্তরা তাদের বক্তব্যে উল্লেখ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights