কালীগঞ্জ নিষিদ্ধ আওয়ালীগের ছয় নেতাকর্মী গ্রেফতার

ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশ সন্ত্রাস বিরোধী অভিযান চালিয়ে নিষিদ্ধ দল আওয়ালীগের ওয়ার্ড কমিটির সভাপতি ও ইউপি সদস্য সহ অঙ্গসংগঠনের ছয় জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে। সোমবার দুপুরে তাদেরকে ঝিনাইদহ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতরা হলো- উপজেলার জামাল ইউনিয়নের নাটোপাড়া ওয়ার্ড আ্থলীগের সভাপতি ও ইউপি সদস্য
নজরুল ইসলাম (৬০), বারবাজার ইউনিয়ন আ্থলীগের কর্মী আশরাফুল হোসেন (৫৫) ও আবুজাফর হোসেন (৫৭), রাখালগাছি ইউনিয়নের ১নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কার্জন বিশ্বাস (৫০), যুবলীগ সদস্য সামাউল ইসলান ঠান্ডু(৫৭) ও ত্রিলোচনপুর ইউনিয়নের ০৮ নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাফর হোসেন (৩৫)। সন্ত্রাস বিরোধী অভিযানে সোমবার পর্ষন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে কালীগঞ্জ থানা
পুলিশ তাদেরকে গ্রেফতার করা হয়।
কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ জুলফিকার আলী জানান, পুলিশের সন্ত্রাস নাশকতা বিরোধী অভিযান চলছে। সন্ত্রাস বিরোধী আইনে থানাতে বিভিন্ন মামলায় অভিযুক্ত ছয় জনকে গ্রেফতার করা হয়েছে। তারা সকলেই নিষিদ্ধ দল আওয়ামী অঙ্গসংগঠনের নেতাকর্মী বলে জানান তিনি। তাদের ঝিনাইহে আদালতে প্রেরন
করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights