কাশিমপুর কারাগারে কয়েদির মৃত্যু

গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এ বন্দি এক কয়েদির মৃত্যু হয়েছে। মারা যাওয়া কয়েদির নাম মাহমুদ হাসান (৬২), তিনি গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গীর বটতলা এলাকার মজিবুর রহমানের ছেলে।

কারা সূত্রে জানা গেছে, কয়েদি মাহমুদ হোসেন দীর্ঘদিন ধরে কাশিমপুর কারাগারে বন্দি ছিলেন। শনিবার বেলা ১১ টার দিকে তিনি কারাগারের ভিতর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত তাকে কারা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে দ্রুত গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বেলা সাড়ে ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এর জেল সুপার মো: আমিরুল ইসলাম জানান, ওই কয়েদির বিরুদ্ধে একাদিক মামলা ছিল। এর মধ্যে একটি মামলায় ৩ মাস ও একটি ৮ মাসের দন্ডপ্রাপ্ত ছিলেন। তিনি আরো জানান, কারাবিধি অনুযায়ী সকল কার্ষক্রম শেষ করে লাশটি তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights