বগুড়ায় আখ ক্ষেত থেকে গাঁজার গাছ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:
বগুড়ায় গোয়েন্দা পুলিশ (ডিবি) জেলা সদরের পাঁচবাড়িয়া দক্ষিণপাড়ায় অভিযান চালিয়ে আখ ক্ষেত থেকে ৭টি গাঁজার গাছসহ নাজিম উদ্দিনকে (৩০) গ্রেফতার করেছে। শুক্রবার দিবাগত রাত ১২টায় তাকে গাঁজার গাছসহ গ্রেফতার করে। সে ওই এলাকার লাল মিয়া আকন্দের ছেলে।

বগুড়া জেলা গোয়েন্দা শাখার ডিবির ওসি সাইহান ওলিউল্লাহ জানান, নাজিম উদ্দিন দীর্ঘদিন ধরেই তার বসত বাড়ির উল্টো দিকে আখ ক্ষেতে গোপনে গাঁজার চাষ করে আসছিলো। শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি টিম সেখানে অভিযান পরিচালনা করে। অভিযানকালে ৭টি গাঁজার গাছ উদ্ধার করা হয় ওই আখ ক্ষেত থেকে। এর মধ্যে ২ টির উচ্চতা ১১ ফুট, ৩ টির উচ্চতা ৮ ফুট ও ২ টির উচ্চতা ৭ ফুট। প্রাথমিক জিজ্ঞাসবাদে আসামি নাজিম উদ্দিন দীর্ঘদিন ধরেই গাঁজা চাষ করে আসছিলো বলে সে জানায়। এছাড়াও জেলার বিভিন্ন এলাকায় গাঁজা বিক্রি করতেন। আসামির বিরুদ্ধে সদর থানায় মামলা দায়েরের পর শনিবার তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights