কাশ্মিরে সেনাবাহিনীর গুলিতে গেরিলা নিহত

অনলাইন ডেস্ক
ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরে সেনাবাহিনীর গুলিতে এক গেরিলা যোদ্ধা নিহত হয়েছেন। গেরিলারা আখনুর সেক্টরে বাতাল এলাকায় সেনা সদস্যদের গাড়ি লক্ষ্য করে অতর্কিত হামলা চালায়। তখন সেনা জওয়ানদের গুলিতে এক গেরিলা যোদ্ধা নিহত হন।

সেনা সূত্র জানিয়েছে, সোমবার সকাল ৭টা নাগাদ বাতাল এলাকায় সেনা সদস্যদের গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছুড়তে শুরু করে তিনজন গেরিলা যোদ্ধা। হামলার পর সতর্ক হয়ে যায় সেনারা। সঙ্গে সঙ্গে গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু করে। আর তখনই সেনাদের গুলিতে এক গেরিলা যোদ্ধার মৃত্যু হয়, বাকি দুজনকে খুঁজে বের করতে তল্লাশি অভিযান চলছে।
আসন্ন দীপাবলি উৎসবে গেরিলা হামলা যাতে না হয় সে লক্ষ্যে জম্মু ও কাশ্মিরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। এরই মধ্যে এই হামলায় স্বাভাবিকভাবেই উদ্বেগ বেড়েছে।
গত কয়েকদিনে জম্মু ও কাশ্মিরের নানা প্রান্তে একের পর এক গেরিলা হামলার ঘটনায় সেনা সদস্যদের ঘুম হারাম হয়েছে। ২৪ অক্টোবর বারামুলায় সেনার গাড়িতে গেরিলা হামলায় দুই সেনা জওয়ানসহ চারজন নিহত হয়। তার আগে গান্দেরবালে ও শ্রীনগর-লেহ জাতীয় সড়কে নির্মাণাধীন সুড়ঙ্গের কাছে গেরিলা হামলায় ছয় শ্রমিক নিহত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights