সুনামগঞ্জে বাসা থেকে মা-ছেলের লাশ উদ্ধার

সুনমাগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জ শহরের হাছননগর আবাসিক এলাকার এসপির বাংলো সংলগ্ন একটি বাসা থেকে মা-ছেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে নিখোঁজ রয়েছেন প্রতিবেশীর দুই ছেলে। তবে বাসার ভেতর থেকে নিখোঁজ দুজনের মা নার্গিস বেগমকে (৬০) অজ্ঞান অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১০ টায় ফরিদা বেগম (৫০) ও তার ছেলে মিনহাজের (২০) বটি দিয়ে কুপানো লাশ উদ্ধার করা হয়।

ঘটনার পর থেকে বাসার পাশের ইউনিটের ভাড়াটিয়া ও নিহত ফরিদা বেগমের খালাতো বোনের দুই ছেলে ফয়সল ও ফাহমিদ নিখোঁজ রয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শহরের এসপির বাংলো সংলগ্ন একতলা টিনশেড বাসার দুটি ইউনিটে ভাড়া থাকতেন ফরিদা বেগম ও নার্গিস বেগম। তারা পরস্পর খালাতো বোন। মঙ্গলবার সকাল ১০ টার দিকে কাজের মহিলা নূরজাহান বাসায় এসে প্রধান ফটক খোলা পেয়ে বাসায় ঢুকেন। এ সময় গ্রিলের ফাঁক দিয়ে তিনি দেখতে পান ফরিদা বেগমের ছেলে মিনহাজের রক্তাক্ত দেহ মেঝেতে পড়ে আছে। তাৎক্ষণিক তিনি বিষয়টি প্রতিবেশীদের জানালে পুলিশ ঘটনাস্থলে এসে মা ও ছেলের রক্তাক্ত লাশ মেঝেতে পড়ে থাকতে দেখে। এর পাশেই অজ্ঞান অবস্থায় পড়ে ছিলেন প্রতিবেশী নার্গিস বেগম। তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights